গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


শিক্ষার্থীদের একঘেয়েমিতা দূর করতে ও শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ঘটাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আন্ত:ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 


আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ভবন-২ এর মাঠে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য যে,উক্ত টুর্নামেন্টে ম্যানেজমেন্ট বিভাগের সকল ব্যাচ থেকে মোট ৪টি দল অংশগ্রহণ করে।উক্ত খেলায় অংশগ্রহণ করতে পেরে এক শিক্ষার্থী জানায়,আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।আমরা চাই মাঝে মাঝেই আমাদের এমন খেলাধূলার আয়োজন করা হোক।


ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান নুসরাত জাহান বলেন,রবীদ্ৰ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ম্যানেজমেন্ট বিভাগ শিক্ষার্থীদের সহঃশিক্ষামূলক কার্যক্রমে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। পড়াশোনার পাশাপাশি সহঃশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মনস্তাত্তিক বিকাশে সহায়তা করে। ফুটবল টুর্নামেন্টটি সকল বাচের শিক্ষার্থীদের আন্তঃব্যক্তিক যোগাযোগ স্থাপনে সহায়তা করেছে।  যা একটি সুন্দর শিক্ষার পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করছি এরকম শিখামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।


ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষক প্রশান্ত কুমার পোদ্দার জানায়,খেলাধূলা শিক্ষারই অবিচ্ছেদ্য একটি অংশ।পড়াশোনার পাশাপাশি খেলাধূলা শিক্ষার্থীদের একঘেয়েমিতা দূর করতে এবং শিক্ষার্থীদের সুস্থ  মেধা বিকাশে সাহায্য করে।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এই টুর্নামেন্ট সকল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় সাধন করতে সাহায্য করবে।আমরা চেষ্টা করবো পড়াশোনার পাশাপাশি এই ধরনের শিক্ষামূলক কর্মকাণ্ডের আয়োজন অব্যহত রাখতে।


ফাইনালে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উক্ত বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান। 

উক্ত খেলায় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে খেলাটি আনন্দের সাথে উপভোগ করেন।
Tag
আরও খবর