চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষা পদকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন ডোমারের তিনজন

নীলফামারী জেলা পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ এর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ও মহিলা) ও কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।

নীলফামারী জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি পঙ্কজ ঘোষ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাছাই কমিটির সদস্য সচিব এএম শাহজাহান সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৪শে সেপ্টেম্বর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশিত হয়।

এতে জায়গা করে নিয়েছেন ডোমারের তিন শিক্ষক। প্রাথমিক শিক্ষা পদকের নীলফামারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ বদরে আলম, সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে পশ্চিম বোড়াগাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোকসানা পারভীন ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এছাড়া শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে সদরের শাহিদ মাহমুদ, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সৈয়দপুরের ফয়সাল রায়হান, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হিসেবে পিটিআইয়ের জগদিশ চন্দ্র রায়, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সৈয়দপুরের জাকির হোসেন সরকার, শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর ডিমলার মাসুদ করিম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সদরের নুরুজ্জামান, শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে সৈয়দপুরের নূর ই আজম, শ্রেষ্ঠ এসএমসি সদরের দুহুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাই, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে সদরের বড় সংগলশী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে সৈয়দপুরের ডাঙ্গারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিবলি বেগম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে কিশোরগঞ্জের নয়ন খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলাম মওলা নির্বাচিত হয়েছেন।

Tag
আরও খবর