নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, নিহত ৪৫০

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-09-2023 05:54:47 am

ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫০ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে।


নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।


নিনেভেহ প্রদেশের গভর্নর নিজিম আল জুবোরি জানিয়েছেন, এখনো মৃতের চূড়ান্ত করা যাচ্ছে না। তবে তিনি মনে করছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।


তবে বর ও কনে এখনো জীবিত আছেন বলেই খবর দিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। বিবিসি জানিয়েছে, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আতশবাজি জ্বালানোর পর হল রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।


নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এই ঘটনা ঘটে।


ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন আতশবাজি জ্বালানোর পর হলরুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।


ইরাকি নিউজ এজেন্সি নিনার পোস্ট করা একটি ছবিতে দমকলকর্মীদের আগুন নেভাতে লড়াই করতে দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্থানীয় সাংবাদিকদের ছবিগুলোতে বিয়ের অনুষ্ঠানস্থলের পুড়ে যাওয়া অংশ দেখা যাচ্ছে।


ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনে থাকা দাহ্য প্যানেল আগুন আরও ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে। অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের ফলে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়ে। স্বল্পমূল্যের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি ধসে পড়ে।

আরও খবর