গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম

মাহবুব আলম

শরীয়তপুর থেকেঃ


পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশ ইতোমধ্যে হয়ে গেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনেক আগে এমডিজি অর্জন করেছে। এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) যে লক্ষ্য রয়েছে, সেটি ২০৩০ সালের মধ্যেই ইনাশাল্লাহ বাস্তবায়ন হবে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এ স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সরকার চারটি ভিত্তি নির্ধারণ করেছে। এগুলো হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে।

বুধবার ( ২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনার জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে যাওয়ার পরই যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশকে মেনে নিতে পারেনি। তারা দেশবিরোধী অপপ্রচার ও গুজবে ব্যস্ত। আনসার সদস্যরা তৃণমূলে কাজ করে থাকে। এ জন্য এসব গুজব ও অপপ্রচার প্রতিরোধে আনসার সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কন্যা শুধু আওয়ামীলীগের জন্যই অপরিহার্য না, তিনি বাংলাদেশের জন্যও অপরিহার্য। তাঁর ভাগ্যেও সাথে শরীয়তপুরের ভাগ্য জড়িত, বাংলাদেশের ভাগ্যও জড়িত। সেজন্য অনেক দেশেরও আমরা (বাংলাদেশ) ঈর্ষারও কারণ হয়েছি। যত ষড়যন্ত্রই হোক না কেন; সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনবে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল রেকর্ড স্থাপন করবেন।

এ সময় উপমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। ঢাকা রেঞ্জ কমান্ডার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কমান্ড্যান্ট মো. মো. মইনুল ইসলামের সার্বিক তত্তাবধানে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মাহবুবুল আলম,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমূখ।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।


Tag
আরও খবর
6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

১ দিন ৩২ মিনিট আগে




6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

২ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে