দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে হোটেল নারী শ্রমিককে হাতের কব্জি কেটে হত্যা ।


দিনাজপুর বাস টার্মিনাল সংলগ্ন কালুর মোড়ে টার্মিনাল ক্যান্টিনের এক নারী শ্রমিককে কুপিয়ে এবং হাতের কব্জি কেটে হত্যা করেছে দুষ্কৃতীকারী।

বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে বাস টার্মিনাল সংলগ্ন  কালুর মোড়ে এ ঘটনা ঘটে

দিনাজপুর কোতোয়ালি থানার দেয়া তথ্য মতে জানা যায় নিহত জয়া বর্মণ( ৩২) ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার বন ডাংগা গ্রামের সপাল রায়ের স্ত্রী ।

জয়া বর্মণ ৭ম শ্রেণীতে পড়ুয়া ১৩বছরের কন্যা সন্তানকে নিয়ে ফকির পাড়ার সামাদের বাসায় ভাড়া থাকতো এবং  বাস টার্মিনালের আব্দুল জব্বারের হোটেল সাউদিয়ায় কাজ করতো।সে পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে আবেদিন নামে এক ব্যক্তিকে বিয়ে করে ।স্থানীয় তথ্য সুত্রে আরো জানা যায় জয়া বর্মণের আগের পক্ষের এক পুত্র সন্তান রয়েছে এবং পারিবারিক পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে ।ঘটনাস্থল পরিদর্শনকালীন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন বলেন হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং আসামী ধরতে অভিযান এবং  তদন্ত অব্যাহত রয়েছে ।পরবতীর্তে বিস্তারিত জানানো হবে বলে এ সময় তিনি প্রতিনিধিকে জানান ।

তবে বাস টার্মিনালের হোটেল সাউদিয়ার মালিক মোঃ জব্বারের সাথে যোগাযোগ করা যায়নি ।এসময় অনেক বাস শ্রমিক বলেল মৃত জয়া বর্মণ প্রায় পাঁচ মাস ধরে এই হোটেল কাজ করছে।এর মধ্যে পাঁচ ছয়দিন তাকে হোটেলে দেখা যায়নি আজ আবার তাকে হোটেলে দেখেছে।ইতিপূর্বে কোন ঘটনা ঘটছে কিনা জানতে চাইলে বাস শ্রমিকের কিছু সদস্য জানান মৃত  জয়া বর্মণ খুব ভালো ছিল।তার সাথে কারো ঝগড়া বিবাদের কোন ঘটনা শোনা যায়নি বা দেখিনি বলে মন্তব্য করেন।

Tag
আরও খবর