কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শাজাহানপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে খাবার পেলেন এতিমরা


বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর উদ্যোগে দোয়া  মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার  (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর উপজেলার মহিউস সুন্নাহ দারুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ৫০০ এতিমদের নিজ হাতে খাবার পরিবেশন করেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম, নজরুল মাস্টার, মিনহাজ উদ্দিন, হান্নানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক, প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের  সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।


এর আগে মাদ্রাসায় ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা ফুরকান ইসলাম।

আরও খবর