মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত




“রক্ত দিবো বাচাবো প্রাণ,স্বেচ্ছায় করবো রক্তদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।


শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সুমন মিয়ার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও প্যাথলজি বিভাগীয় প্রধান ডাঃ মতিউর রহমান ভূঁইয়া।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো.এনামুল হক বাবুল।


এসময় আরো বক্তব্য রাখেন সেচ্ছাসেবী পিতুল শেখ, মাসুম বিল্লাহ,আতাউর রহমান, মো. সিয়াম, বরকত উল্লাহ্ , রিয়াদ, মোজাম্মেল হক, মুরাদ মিয়া, মাসুম হাসান প্রমুখ।


অনুষ্ঠানে নান্দাইল, তাড়াইল, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ সদর,হোসেনপুর ও ময়মনসিংহ সদরের ১৯ টি রক্তদাতা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবকসহ উপস্থিত নিয়মিত রক্তগ্রহিতা থ্যালাসেমিয়া আক্রান্ত ১৫ জন শিশু রোগীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Tag
আরও খবর