বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রলীগের ৭৬ বৃক্ষরোপণ

ইবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ৭৬টি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের  ডায়না চত্বর, দলীয় টেন্ট সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বকুল গাছ লাগায় সংগঠনটির নেতাকর্মীরা। 


জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনে আনন্দ মিছিল ও কেক কাটা শেষে এ বৃক্ষরোপন কর্মসূচির শুরু করা হয়। এসময় শেখ রাসেল হল ও লালন শাহ হলে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করে সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। 


৭৬ টি গাছ লাগানোর এই কর্মসূচি চলমান থাকবে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এসব গাছগুলো রোপণ করা হবে। সবুজে ঘেরা এই ইবি ক্যাম্পাসকে আরো বেশি সবুজের সমারোহে সমৃদ্ধ করতে তাদের এমন উদ্যোগ বলে জানান সংগঠনের নেতাকর্মীরা।


এ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে আমরা ৭৬টি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছি। গত ২৮ তারিখে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজও আমরা গাছ লাগিয়েছি এবং এই কর্মসূচি চলমান থাকবে। সেই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

Tag
আরও খবর