দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

সব অপরাধের বাবা ম হচ্ছে মাদক।ওসি ফরিদ

সব অপরাধ ও নৈতিক অবক্ষয়ের মা বা মাদক উল্লেখ করে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হাসান বলেন সামাজিক অবক্ষয় ও নৈতিক অবক্ষয়ের হাত দেশ জাতি ও সমাজকে রক্ষা করতে হলে মাদককে না বলতে হবে।শুধু আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সামাজিক  সচেতনাতা বৃদ্ধির মাধ্যমেই সমাজকে মাদকমুক্ত করতে হবে।শুধু মাদক নয় এর পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ,নারী ও শিশু পাচার রোধে করনীয় দিক নির্দেশনা দেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর )বিকাল ৪টায় দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর উঠান বৈঠকে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি উপরোক্ত কথাগুলো ছাড়াও আরো বলেন যে মাদকের কড়াল গ্রাসে পরে ধবংস হয়ে যাওয়া কিছু ব্যক্তি. ও পরিবারের করুন পরিস্থিতির উপমা দিয়ে বলেন নিজের পরিবারে কেউ মাদকাসক্ত না থাকলেও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।কারন আপনার পরিবারও কোন না কোন ভাবেই ফের মাদকাসক্তের দ্বারা আক্রান্ত হতে পারেন।তাই সামাজিক ব্যধিতে পরিণত হওয়া মাদকের করাল গ্রাস থেকে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মনোনিবেশ করে  সকলকে একযোগে কাজ করার পরামর্শ দেন।

কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং আয়োজনে ৯নং আশকরপুর ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকটি অত্র ইউনিয়নের বিট ইনচার্জ দিনাজপুর কোতোয়ালি থানার সহকারী সাব ইন্সপেক্টর ( এস আই নিরস্ত্র)জাহিদুল ইসলাম,এ এস আই শরিফুল ইসলাম ও রাশেদুল ইসলাম এর সহযোগিতায় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে ৯নং আশকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ আবুবক্কর সিদ্দিক এর সভাপতিত্বে  প্রধান অতিথি দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হাসান ছাড়াও কমিউনিটি পুলিশিং এর অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ৯নং আশকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ মোতাহার হোসেন,৩নং ওয়ার্ডের মেম্বার জিয়াউর রহমান,মোতাহার মেম্বার ,মেম্বারনি জাকিয়া সুলতানা চন্দনসহ প্রমুখ।উঠান বৈঠকটির সঞ্চালনা করেন ৯নং আশকরপুর ইউনিয়নের বিট পুলিশিং ইনচার্জ ও দিনাজপুর কোতোয়ালি থানার এসআই  জাহিদুল ইসলাম জাহিদ।

Tag
আরও খবর