ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যুব সমাবেশ অনুষ্ঠিত


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে 

ঠাকুরগাঁওয়ের  বালিয়াডাঙ্গীতে ক্রিয়া সংস্থা মাঠে গতকাল ( ৩০শে সেপ্টেম্বর)  যুব-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।  বালিয়াডাঙ্গী  উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও -২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলী আসলাম জুয়েলের  আয়োজনে যুব -সমাবেশ অনুষ্ঠিত হয় । মো: মাজেদুর রহমান( সভাপতি, আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা  ) এর সভাপতিত্বে  মোঃ রহমাতুল্লাহ  (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নং বড়- বাড়ি ইউনিয়ন ) এর সঞ্চালনায়  উক্ত যুব- সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী  ( সভাপতি বালিয়াডাঙ্গী  উপজেলা আওয়ামী লীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান )।প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন  আলী আসলাম জুয়েল ( সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা  ও  উপজেলা চেয়ারম্যান বালিয়াডাঙ্গী) ।গেস্ট অফ আনার হিসেবে উপস্থিত ছিলেন  - অ্যাডভোকেট আবু হাসনাত বাবু (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ  বালিয়াডাঙ্গী  উপজেলা) । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিলকিস বানু লাভলী  ( যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নং  বড়বাড়ি  ইউনিয়ন ) । 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  -প্রভাষক  মোঃ হুমায়ুন কবির (যুগ্মসাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী  উপজেলা) । এ সময় আরও বক্তব্য পেশ করেন প্রভাষক মোঃ সোহেল রানা ( চেয়ারম্যান, ৫ নং দুওসুও   ইউনিয়ন পরিষদ) মোঃ সুলতান আলী  (যুগ্ন আহবায়ক, আওয়ামী যুবলীগ ৫ নং দুওসুও  ইউনিয়ন  ) প্রমুখ । খন্ড খন্ড মিছিল নিয়ে যুব -সমাবেশটি  নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় । 

এ সময় বক্তারা সরকারের সাফল্য তুলে ধরে বলেন - শেখ হাসিনার হাত ধরে সমুদ্র বিজয়, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, সারাদেশে মডেল মসজিদ ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়সহ  অভাবনীয় উন্নয়ন হয়েছে  । সেই সাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে বিজয়ী করা আহ্বান জানান । 

এ সময় বক্তারা আরও বলেন -আমরা কোন বিদেশিদের উপর নির্ভরশীল নয় । আমরা দেশের মানুষের উপর নির্ভর করে রাজনীতি করি । 


ঠাকুরগাঁও -২ আসন আওয়ামী লীগকে পুনঃনায় উপহার দেওয়ার প্রতিশ্রুতিও  ব্যক্ত করেন ।

Tag
আরও খবর