দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে হোটেল নারী শ্রমিক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

দিনাজপুরে চাঞ্চল্যকর হোটল নারী শ্রমিক জয়া বর্মণ (সুন্দরী)হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা।
রবিবার(১অক্টোবর)সকাল ১২টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথা নিশ্চিত পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম।
এ সময় পুলিশ সুপার বলেন গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩০মিনিটে দিনাজপুর মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন কালুর মোড়ে টার্মিনাল ক্যান্টিনে সাউদিয়ার এক নারী শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতের কব্জি কেটে গুরুতর জখম পরে এক দুষ্কৃকৃতীকারী পালিয়ে যায় ।পরে ঐ নারী শ্রমিক জয়া বর্মণ কে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর সেখানে তার মৃত্যু হয় ।কালুর মোড় ,রাজবাটি সহ আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মোমিনুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) আবদুল্লাহ আল মাসুম এর সমন্বিত পরিকল্পনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুনের নেতৃত্বে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ  ফরিদ হোসেন ,এস আই শামীম হক,এসঅ্যাই মোঃ জুয়েল রানা,এস মোঃ মনিরুজ্জামান  ,এএসঅ্যাই মোঃ শাহ আলম এর অংশগ্রহণে অভিযান শুরু হয় ।তথা প্রযুক্তির মাধ্যমে সিসিফুটেজের মাধ্যমে আসামীকে শনাক্ত করা হয় ।আসামী পলাতক থাকায় আসামী ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১অক্টোবর ভোরে দিনাজপুর খানসামা উপজেলার পাকের হাট বাজারের মাহিন সুইট নামীয় হোটেলের ভিতর হতে দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর দামপুকুর এলাকার পালক পিতা মৃত আশরাফ আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম ওরফে চান্দু(৩২)কে গ্রেফতার করা হয় ।
আসামী মোঃ তরিকুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদে জানা যায় সে এবং  নিহত জয়া বর্মণ টার্মিনাল ক্যান্টিন সাউদিয়ায় কাজ করতো এবং  সেই সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে এবং  বিয়ে নিয়েও মাতনৈক তৈরী হয় ।আর এরই ধারাবাহিকতায় মোঃ তরিকুল ইসলাম ওরফে চান্দু নারী শ্রমিক জয়া বর্মণকে কুপিয়ে হত্যা করে।নিহত জয়া বর্মণ এর স্বামী সপাল রায় গত ২৮সেপ্টেম্বর  অজ্ঞাতনামা আসামীরদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার ৫৭/৭৩৮ ।এই ঘটনার সাথে আরো কারো সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সুপার জানান।আটককৃত আসামীর কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয় ।পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং কালীন উপস্থিত  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মোঃ  মোমিনুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোঃ  আবদুল্লাহ আল মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন,দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেনসহ প্রমুখ।

Tag
আরও খবর