লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে এলজিইডি’র প্রকৌশলীর অপসারণ চেয়ে মানববন্ধন



বরিশালে ঘুষের অভিযোগ তুলে এলজিইডি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে ঠিকাদাররা। নগরীর বান্দ রোডে এলজিইডি ভবনের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ হয় আজ শনিবার দুপুরে।অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী বলেন, ঠিকাদাররা অবৈধ সুবিধা নিতে ব্যর্থ হয়ে এই অভিযোগ তুলেছে। এসময় বক্তৃতা দেন, ঠিকাদার হাসনাইন চৌধুরী, হাফিজুর রহমান, পটুয়াখালীর হ্যানরি গাজী, শাকিল আহমেদ। ঠিকাদাররা বলেন, নির্বাহী প্রকৌশলী মিজানের ঘুষ বাণিজ্য, নিপিড়ন ও হয়রানির কারণে আমরা দিশেহারা হয়ে পরেছি।প্রতিটি বিদ্যালয় নির্মাণ শেষে ফাইনাল বিলের প্রত্যয়ণের জন্য তাকে সোয়া লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এ কারণে বিদ্যালয়গুলো নির্মাণ শেষে হস্তান্তর করতে সময় ক্ষেপণ হওয়ায় পাঠদান ব্যাহত হয়। এছাড়া আমাদের মত সাধারণ ঠিকাদাররা মারাত্মক লোকসানের সম্মুখিন হচ্ছি। তাই মিজানুর রহমানকে তাৎক্ষণিক অপসারণ দাবি করছি।এলজিইডি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমানের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান বলেন, আমি ঠিকাদারদের কাছ থেকে শতভাগ কাজ বুঝে নেই, যা আমার ঊর্ধ্বতনরা জানেন। ঠিকাদাররা আমার কাছ থেকে অবৈধ সুবিধা নিতে পারেন না বলে এমন অভিযোগ তুলেছেন।


আরও খবর