আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাগমারা প্রেসক্লাবে বিভিন্ন পদে ১২ জনের মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলনের লক্ষ্যে এরই মধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসীল অনুযায়ী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের জনসাধারণ। গত ২৬ সেপ্টম্বর থেকে মনোনয়ন ফরম উত্তোলন কার্যক্রম শুরু হয়ে চলে শনিবার (১ অক্টোবর) পর্যন্ত।

এরই মধ্যে বাগমারা প্রেসক্লাবের কর্যকারী কমিটির ৭টি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন ১২ জন প্রার্থী। সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ৪ জন। এদের মধ্যে দৈনিক সংগ্রামের বাগমারা প্রতিনিধি আফাজ্জল হোসেন, সময়ের আলোর বাগমারা প্রতিনিধি ইউসুফ আলী সরকার, ইনকিলাবের বাগমারা প্রতিনিধি আলতাফ হোসেন এবং সোনালী সংবাদের তাহেরপুর প্রতিনিধি এস.এম. সামসুজ্জোহা মামুন।

সেই সাথে সহ সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ২ জন। তারা হলেন আমাদের সময়ের বাগমারা প্রতিনিধি নূর কুতুবুল আলম ও প্রতিদিনের চিত্র-এর বাগমারা প্রতিনিধি নাজিম হাসান।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ২ জন। তারা হলেন প্রতিদিনের সংবাদের বাগমারা প্রতিনিধি হেলাল উদ্দীন ও সোনারদেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন আজকের পত্রিকার ও আমাদের রাজশাহীর বাগমারা প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে উত্তরা প্রতিদিন ও সংবাদের বাগমারা প্রতিনিধি আকবর আলী, কোষাধ্যক্ষ পদে দৈনিক বার্তার বাগমারা প্রতিনিধি আব্দুল মতিন এবং কপিরাইট পদে ইত্তেফাক ও সানশাইন এর প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।

কে হবেন সভাপতি আর কে সম্পাদক সেই সাথে অন্যান্য পদে কারা আসতে পারে এবার। বর্তমানে এমনই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে উপজেলা জুড়ে।

এদিকে ০২/১০/২০২২ থেকে ০৩/১০/২০২২ তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়ন ফরম যাচাই-বাচাই হবে ০৪/১০/২০২২ তারিখ এবং ০৫/১০/২০২২ তারিখে বিকেল ৫টা পর্যন্ত রয়েছে মনোনয়ন ফরম প্রত্যাহারের সুযোগ।

বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আকবর আলী। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন জিল্লুর রহমান দুখু ও নূর কুতুবুল আলম।

Tag
আরও খবর