দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরের প্রেমবাগে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

যশোরের অভয়নগরে মানসিক ভারসাম্যহীন আল আমিন মোল্যা (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আল আমিন মোল্যা প্রেমবাগ গ্রামের মৃত আমজেদ মোল্যার ছেলে বলে জানা যায় । নিহতের পরিবারের পক্ষ থেকে জানা যায় সে ছোট একটি দুর্ঘটনার পর থেকে  মানসিক রোগে ভুগছিল। কারো সঙ্গে সে ঠিকমত কথা বলত না। খাওয়া দাওয়া করত না। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে মাঝে কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যেত। ৭/৮ দিন পর আবার ফিরে আসত। আরও জানা যায় মঙ্গলবার রাতে আল আমিন তার মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে চলে যায়। বুধবার সকালে তার মা একাধিকবার ডাকাডাকি করেন। এক পর্যায়ে কেনো সাড়াশব্দ না পেয়ে তিনি আমাকেসহ প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে ফেলেন। এসময় ঘরের ডাবার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার নিথর মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে মরদেহ নামিয়ে অভয়নগর থানা পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের মা বলেন, ‘মানসিক যন্ত্রণা থেকে রেহাই পেতে গলায় ফাঁস লাগিয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে।’ এ ব্যাপারে অভয়নগর থানা সুত্রে জানা যায় আত্মহত্যার বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর