আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৪

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-10-2022 05:02:31 am

সংগৃহীত ছবি


◾ নিউজ ডেস্ক 


নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদে সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের বাজারে উঠে গেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন। 


আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহতেরা হলেন উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম। অপর নিহত ও আহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।  


ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবমুখী কাঁচামালবাহী ট্রাকটি মাহমুদাবাদ নামাপাড়ায় এলে ভৈরব থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাজারে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতা ও অটোরিকশার যাত্রীসহ তিনজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশপাশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। 


ভৈরব হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. নূর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরেকজনের মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।




আরও খবর