কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিবচরে কাশফুলের রাজ্যে স্বাগতম..

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 04-10-2023 06:38:14 pm

ছবিতে আছেন জিনাত নওশীন

শিবচর উপজেলায় দাদা ভাই উপশহরের কাশফুলের সাগরে বিমোহিত হচ্ছেন সাধারন মানুষ। প্রতিদিন ই শুভ্র কাশফুলের সৌন্দর্য দেখতে শত শত পর্যটক আসছেন উপশহর প্রজেক্টে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবচর উপজেলা সদরের জনপ্রিয় একটি আবাসন প্রজেক্ট হচ্ছে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) উপশহর। পরিপাটি সুন্দর এই আবাসন প্রজেক্ট শিবচরের মানুষের বিনোদনের প্রানকেন্দ্র। তবে শরৎ আসার সাথে সাথে সাদা কাশফুলের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে এই এলাকা। যত দূর চোখ যায় শুধু সাদা কাশফুল। সাদা কাশফুলের উপরে নীল আকাশ, পাশেই আছে পরিষ্কার জলরাশির নদীমুখ। বিমোহিত করা এই সৌন্দর্য দেখতে প্রতিদিন আসছেন শতাধিক লোকজন। পরিবার নিয়ে কাশফুল দেখতে আসা জিনাত নওশীন বলেন, 'আমাদের বাসা পাশেই। সারা বছর খুব বেশি এখানে আসা হয় না। তবে বছরের এই সময়টা আসলে মাঝে মাঝে ই এখানে আসি। কাশফুলের সাথে ছবি তুলি। বাচ্চারা অনেক উপভোগ করে।' 

তবে ঘুরতে আসা অনেকে খাবারের দাম নিয়ে একটু অসন্তোষ প্রকাশ করেন। তাছাড়া হঠাৎ বৃষ্টি নামলে কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই বলেও জানান। টুকটাক অসংগতি বাদ দিলে এই উপশহর হতে পারে ভবিষ্যতের এক উজ্জ্বল বিনোদন কেন্দ্র। 


আরও খবর