দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে নভেম্বর মাসে ‘নৌকা বাইচ ও মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট’

যশোরের অভয়নগরে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহি ‘নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে চলতি বছরের নভেম্বর মাসে নৌকা বাইচ প্রতিযোগিতা ও পৌর মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অডিটোরিয়ামে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট ও নৌকা বাইচ প্রতিযোগিতা’ পরিচালনা কমিটির এক মতবিনিময় সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পৃথক দুই প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ পরবর্তী সভা থেকে জানানো হবে।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর বিপুল শেখ, রিজাউল ইসলাম রেজা ফারাজী, সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিনা বেগম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, পৌর সমাজউন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক মনিরুজ্জামান মনি, আব্দুল জব্বার মোল্যা, ডা. আতাহার হোসেন, হাফিজুর রহমান, ভীম চন্দ্র দে, আব্দুল মান্নান মোল্যা, জাহিদুল ইসলাম, রেজওয়ান ফারাজী, সুজিত কুন্ডু, শেখ সাইফার রহমান, আনিসুর রহমান মিন্টু, জাহাঙ্গীর হোসেন, মোল্যা আনোয়ার হোসেন, জিএম মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম, মেহেদী ইসলাম রাজন, সবুর, সবুজ প্রমুখ।

Tag
আরও খবর