রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

ফরিদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

বিগত কয়েক বছরের মধ্যে আজ ফরিদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে । মাঠঘাট তলিয়ে গেছে। এতে কৃষিসহ ও বিভিন্ন ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিচু জমিতে থাকা পুকুর ও বিল তলিয়ে মাছ ভেসে যাচ্ছে বলে অনেক জানিয়েছে। ‌এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ বৃহস্পতিবার(৫ অক্টোবর)। গত ২৪ ঘণ্টায় ১২৯ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদিনব্যাপী অবিরাম ভারি বৃষ্টিপাত হয়েছে। এখনও চলমান রয়েছে। 

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,

দিনব্যাপী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কৃষক- শ্রমিক, ভ্যান-রিকশাচালক, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন স্থানে জরুরি কোনো কাজ ছাড়া বাসার বাইরে বা রাস্তায় বের হচ্ছে না সাধারণ মানুষ। 

ফরিদপুর সদর উপজেলার দিনমজুর আব্দুল রহিম  বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি নামছে। অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাই। দিন আনি দিন খাই। স্ত্রী ও চার ছেলেমেয়ে নিয়ে আজ কী খাবো সেটাই ভাবছি। আজকের দিনের বৃষ্টি এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হওয়াতে কাজ করতে পাচ্ছি না। হাতে তেমন টাকা-পয়সাও নেই।

এ বিষয়ে ফরিদপুরের আবহাওয়া অধিদপ্তরের অফিস সূত্রে জানা গেছে, আগামী দুই থেকে চার দিন কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোর থেকেই ফরিদপুরে অবিরাম বৃষ্টি হচ্ছে। সর্বশেষ বিকেল ৫টা পর্যন্ত ১২৯ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বছরের মধ্যে ফরিদপুর জেলায় আজকের বৃষ্টিপাতের রেকর্ড সর্বোচ্চ।

Tag
আরও খবর