পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

পাঁচবিবিতে হাতের রগ কাঁটা অবস্থায় কলেজছাত্রের লাশ মিললো ধানক্ষেতে

মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ অক্টোবর(শুক্রবার) সকাল বেলা ধানী জমি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত যুবক হলেন পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পুর্ব পাড়ার মোঃ  কিনামুদ্দিন (খাজা) মিয়ার ছেলে সৌরভ হোসেন(১৯) ও সড়াইল ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্প্রতিবার রাত আনুমানিক ৮.৩০ মিনিটের দিকে কেউ একজন সৌরভ কে মোবাইলে ফোন দেন। সৌরভ ফোন পেয়ে কাউকে কিছু না বলে বাড়ী থেকে বাহির হয়ে যায়, রাতে আর ফিরে আসেনি। এ সময় পরিবারের লোকজন একাধিকবার সৌরভের মোবাইলে ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি। এরপর পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি  করে কোন সন্ধান মিলেনি।

সকালে স্থানীয় জৈনক এক ব্যক্তি মাঠে ফসল দেখার জন্যে  যাওয়ার সময় সৌরভের বসতবাড়ির থেকে আনুমানিক ১৫০ মিটার উত্তরে পুকুর সংলগ্ন ধানী জমিতে সৌরভের বাম হাতের রগ কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। খরব পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল হক জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে,এ ঘটনার তদন্ত চলমান

Tag
আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

১ ঘন্টা ৪৩ মিনিট আগে