দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

যবিপ্রবিতে গাইবান্ধা জেলা এসোসিয়েশনের নবীন বরণ ও কমিটি গঠন

যবিপ্রবিতে গাইবান্ধা জেলা এসোসিয়েশনের নবীন বরণ ও কমিটি গঠন


যবিপ্রবি প্রতিনিধি


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গাইবান্ধা জেলা এসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ এবং ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং  চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে গাইবান্ধা জেলা এসোসিয়েশন, যবিপ্রবির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার  (৫ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের ডাঃ এম আর খান মেডিকেল সেন্টার এর তৃতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। একপর্যায়ে গাইবান্ধা জেলা এসোসিয়েশন এর কার্যক্রমকে গতিশীল রাখতে অতিথিদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো: জোনায়ের হোসেন'কে আহ্বায়ক ও একই সেশনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের শিক্ষার্থী মো: নাহিদ হাসান'কে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির বলেন, আমরা যখন পড়াশোনা করতাম তখন গাইবান্ধা এসোসিয়েশন পেতাম না সময়ের পরিবর্তনে এখন আমরা সব জায়গায় অবস্থান তৈরি করেছি। বাংলাদেশের প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এখন আমাদের ছেলে মেয়েরা রয়েছে। যবিপ্রবিতে তোমরা একত্রিত হতে পেরেছ, একটি এসোসিয়েশন দাঁড় করিয়েছো। সবাই নিজেরা একত্রিত হয়ে থাকবে এবং একে অপরের বিপদ-আপদে এগিয়ে আসবে। কোন সমস্যার সম্মুখীন হলে শিক্ষকদের সহযোগিতা নিবে। 


প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনিছুর রহমান বলেন, আমি আনন্দিত বোধ করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধা জেলা অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। একটি এসোসিয়েশনের মাধ্যমে তোমরা সবাই মিলেমিশে থাকতে পারবে এবং বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে একসাথে সবাই মিলে তার সমাধান করতে পারবে। এর মাধ্যমে সবার সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরো বলেন, আমরা গর্বিত অধ্যাপক ড.মো:আনোয়ার হোসেন স্যার এর মত একজন অল রাউন্ডার উপাচার্য পেয়েছি। যার মেধা ও মনশীলতায় যবিপ্রবি এখন দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। যিনি নিজে একজন গবেষক এবং গবেষণাকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি ইউনিক বিশ্ববিদ্যালয় পরিণত করেছে।


পুষ্ঠি ও খাদ্য প্রযুক্তি  বিভাগের শিক্ষার্থী মো: সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের চেয়ারম্যান ও অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রাফিউল হাসান, ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. শর্মিলা জাহান, শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল ওয়াহেদ, গণিত বিভাগের প্রভাষক মো: রায়হান প্রধান সহ গাইবান্ধা জেলার যবিপ্রবি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

6a2110c7ecdc7-040626114439.webp
বিশ্ববাজারে তেলের দামে পতন

৩ ঘন্টা ২ মিনিট আগে