‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত.

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 কুমিল্লা চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে মো: বেলায়েত হোসেন ভূঁইয়া বাবুল (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে। ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (৬ অক্টোবর) রাতে সাড়ে নয়টায় প্রতিদিনের মত দোকান বন্ধ করে চৌদ্দগ্রাম বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল। প্রতিমধ্যে মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে চন্ডিপুর এলাকায় ডলি রিসোর্টস এর উত্তর পাশে পৌঁছলে সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ করে দাঁড়িয়ে যায়। এতে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক বাবুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় নিহতের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে বইছে শোকের মাতম।

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, 'দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়।

আরও খবর