কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি

জয়পুরহাটের আক্কেলপুরে ইউপি সদস্য হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দোলাপাড়া এলাকায় ইউপি সদস্য আজিম উদ্দীন হত্যা মামলার আসামী আব্দুল মজিদ সরকারকে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে বগুড়া গ্রেফতার করেছে। 

আব্দুল মজিদ সরকার দোলাপাড়া গ্রামের মফিজ সরকারের ছেলে। আর নিহত আজিম উদ্দীন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০০ সালের ৮ জুলাই বিকেলে আজিম উদ্দীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামীরা পরে ১১ জুলাই মাঠের মধ্যে  একটি গভীর নলকূপের হাউজের মধ্যে বিকৃত ও জখম অবস্থায় তার মরদহে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এ ঘটনায় নিহতের মা মাজেদা বেওয়া বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। 

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, এ মামলার অন্যতম আসামী আব্দুল মজিদ সরকার ২০১৬ সাল পর্যন্ত জামিনে ছিলেন। এরপর থেকে সে পলাতক ছিল। পরে আক্কেলপুর থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যূ হলে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। 

আরও খবর