বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রমীকের বদলে হারভেস্টার মেশিনে ধান কাটায় কমেছে উৎপাদন খরচ

বরেন্দ্র অঞ্চল হিসাবে খ্যাত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সমলয় পদ্ধতিতে পাকা ধান কাটা শুরু হয়েছে। এতে ব্যাবহার করা হয়েছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। এ অঞ্চলের কৃষকরা মনে করছে এটা তাদের জন্য আশির্বাদ হয় এসেছে। কম্বাইন্ড হারভেস্টারের সাহায্যে ধান কেটে কৃষকেরা ফসল ঘরে তুলছেন। এতে শ্রমিক-সংকটসহ নানা প্রতিবন্ধকতা দূর হয়েছে। কমেছে ধানের উৎপাদন খরচও।

এই পদ্ধতিতে শ্রমিক-সংকট ও নানা প্রতিবন্ধকতা দূর হওয়ার পাশাপাশি অল্প সময়ে ধান কাটা মাড়াই এক সঙ্গে হয়ে যাওয়া ও শ্রমীকের অনুপাতে খরচ কম হওয়ায় কৃষকদের ভোগান্তী দুর হচ্ছে এবং কমছে উৎপাদন খরচ। যার ফলে এ অঞ্চলের কৃষকরা কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটতে পেরে মহাখুশি। 

 গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এ বছর এ উপজেলায় আউশ ধান চাষ হয়েছিল ১৭ হাজার ৫ শ” ৪৫ হেক্টোর। গত বছর চাষ হয়েছিল ১৪ হাজার ৯শ” ৭৫ হেক্টোর।  গত বছরের তুলনাই এবার আউশ ধান চাষ হয়েছিল ২ হাজার ৫শ” ৭০ হেক্টোর বেশী। 

কৃষি অফিস বলছে এখন পর্যন্ত এ উপজেলায় শতকরা ৯২ ভাগ ধান কাটা শেষ হয়ে গেছে। কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটায় দ্রুত ধান কাটা হয়েছে। শ্রমীক দিয়ে ধান কাটলে আরো সময় লাগতো। আবার এ মেশিন এর সুফল পাচ্ছে কৃষকেরা। কম সময়ে অল্প খরচে দান কেটে ঘরে তুলতে পারছে। এতে করে কৃষকের উৎপাদন খরচ কমে যাচ্ছে।

মাঠে গিয়ে দেখা গেছে যে সকল ক্ষেতে ধানের গাছ খাড়া হয়ে আছে সেই ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে কাটতে সময় লাগছে বিঘা প্রতি ৩০ মিনিট। আর যে ধানের গাছ মাটিতে পড়ে গেছে সেই ধান কাটতে বিঘা প্রতি সময় লাগছে ১ ঘন্টা।

মাঠে কথা হয় কৃষক মাসুদের সাথে। সে বলে এবার আমার ৮ বিঘা ধানের আবাদ ছিল। দুর্যোগ আবহাওয়ার কারনে পাকা ধান কেটে ঘরে তোলা জরুরি হয়ে পড়েছিল। শ্রমীকদের সাথে ধান কাটার জন্য কথা বললে তারা বলে এখন সিরিয়াল নাই। শ্রমীক পাচ্ছিলাম না। এলাকায় কম্বাইন্ড হারভেস্টার মেশিন আসায় মেশিনএ ধান কেটেছি। আর ৩ দিন থেকে ৪ দিন ধান কাটতে না পারলে বৃষ্টির পানিতে আমার ক্ষেতের পাকা ধান সব নষ্ট হয়ে যেত। 

তিনি আরো বলেন শ্রমীক দিয়ে ধান কাটা মাড়াই করালে বিঘা প্রতি শ্রমিকদের মজুরি বাবদ সাড়ে ৫ মন ধান লাগতো। কিন্তু কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটাতে বিঘা প্রতি খরচ লেগেছে ১ হাজার ৯ শ” টাকা থেকে ২ হাজার টাকা। যা বিঘা প্রতি খরচ পড়েছে আড়াই মণ ধান। এতে করে শ্রমীক ভোগান্তি কমেছে, খরচও লেগেছে কম। 

কথা হয় আরেক জন কৃষক মোজাম্মেলের সাথে। তিনি বলেন, ৫ বিঘা ধানের আবাদ করে ছিলাম। হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটেছি। বিঘা প্রতি খরচ নিয়েছে ২ হাজার টাকা করে। তাতে আমার অনেক লাভ হয়েছে। মেশিনে ধান কাটা মাড়াই ও উড়ানোর কাজ এক সাথে হয়ে যাচ্ছে। কাদা জমি থেকে গাড়ি বা ট্রলি নিয়ে ভাল রাস্তায় ধান আনা কষ্টকর হয়ে যেত। কিন্তু কাদা জমি থেকে হারভেস্টার মেশিনই ভাল রাস্তায় মাড়াই করা ধান এনে বস্তায় ঢেলে দিচ্ছে। এ ধান আর উড়ানো লাগছে না। সহজেই ধান বহন করে ঘরে তোলা যাচ্ছে। 

তিনি আরো বলেন, কৃষকেরা শ্রমীকদের কাছে জিম্মি হয়ে পড়েছিল। হারভেস্টার মেশিন এ এলাকায় আসায় শ্রমীকদের জিম্মি থেকে কৃষকরা মুক্তি পাচ্ছে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন, কৃষিতে যান্ত্রিক সুবিধার বিকল্প নাই। যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করতে হবে। এই বৈরী আবহাওয়ায় কাদা জমিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। এতে করে সময় কম লাগছে ও উৎপাদন খরচ কমার পাশাপাশি ধান চাষে লাভবান হচ্ছে কৃষকরা। 


Tag
আরও খবর

6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২ ঘন্টা ৫০ মিনিট আগে






6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে