দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

নওয়াপাড়া বাজারে জমে উঠেছে মাছ ধরার সরঞ্জাম বিক্রির ধুম

যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াপাড়া বাজারে মাছ ধরার সরঞ্জাম বেচাকেনার রিতিমত ধুম পড়ে গেছে। শনিবার(৭ অক্টোবর) খোজ নিয়ে জান যায় ঋতুচক্রে বর্ষাকালে  বৃষ্টি শুরু না হওয়ায় গতকয়দিনের টানা বৃষ্টিতে নদ-নদীর পাশাপাশি খাল-বিল, ডোবা নালাতে এখন পানি জমতে শুধু করেছে । 



নতুন এই পানিতে দেখা মিলছে নানা প্রজাতির মাছ। পানি বৃদ্ধির এই সময় তাই মাছ ধরার ফাঁদ বিক্রি পাল্লা দিয়ে বেড়েছে। শনিবার হাটের দিনে নওয়াপাড়া বাজারে দেখা যায়, আরিন্দা,ঘুনি, চারো,টুবো, পাতা জাল এ সকল মাছ ধরার দেশি বিভিন্ন সরঞ্জাম বিক্রয় হচ্ছে। ক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টিতে খালবিলসহ বাড়ির আশে পাশের ছোট-বড় জলাশয় নতুন পানিতে ভরে গেছে। এসময় নদীসহ বিভিন্ন পুকুরের মাছ ছুটে প্রবেশ করছে খালবিলসহ বিভিন্ন জলাশয়ে। সেই সাথে মাছ ধরার জন্য বাঁশের তৈরি এসব ফাঁদ দিয়ে মাছ ধরার ধুম পড়েছে। 


এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এ সকল সরঞ্জাম কিনতে দেখা যায়। এমনকি অনেক নারীকেও কিনে নিয়ে যেতে দেখা গেছে। আজ বাজারে চাহিদা বাড়ায় চারো বিক্রয় হচ্ছে আকার ভেদে ২০০থেকে ২৫০ টাকা, আরিন্দা আকার ভেদে ৩৫০ থেকে ৪০০টাকা, পাতা জাল আকার ভেদে ১০০ থেকে ২০০ টাকায় বিক্রয় হচ্ছে। 



হিদিয়া থেকে আসো একমাত্র পাতা জাল বিক্রেতা জানান গতরাতে সারারাত ধরে কারেন্টের আলো জ্বালিয়ে এই জাল প্রস্তুত করেছি,হাটের দিনে বিক্রয়ের জন্য,আজ বাজারে এনেছি ৩০- ৪০ গাছ। গরিব মানুষ এভাবেই কষ্ট করে জীবিকা অর্জন করি।


পায়রা গ্রাম থেকে আসা মামুন নামে শখের বশে একটি জাল কিনে নিয়ে যান ১৭০ টাকায়। খোঁজ নিয়ে জানা যায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এই মাছ ধরার সরঞ্জাম কিনতে আসে, কোদলা, হরিশপুর, কামকুল পাথলিয়া, দিঘীরপাড়, চলশিয়া,বাগদা,পায়রাসহ বিভিন্ন এলাকার মানুষ। এসব সরঞ্জাম বিক্রি করে কারিগররা যেমন লাভবান হচ্ছেন, তেমনি যারা ক্রয় করে যাচ্ছেন তারাও মাছ ধরে নিজেদের চাহিদা মেটাতে পারবেন।

আরও খবর