গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী জেগে আছেন বলেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে: এনামুল হক শামীম

মাহবুব আলম

শরীয়তপুর প্রতিনিধি:

পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ এর সংসদ  একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যা পরম্পরার এক সার্থক উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তাঁর কন্যা শেখ হাসিনার হাতে তা বিকশিত হয়ে বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধু যে আধুনিক প্রযুক্তি শুরু করেছিলেন আজ তাই ডিজিটাল বাংলাদেশ। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে ছিলেন আর তাঁরই কন্যা শেখ হাসিনা শেষ করেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন আজন্ম লড়াকু যোদ্ধা। তিনি অবিরাম জেগে আছেন বলেই বাংলাদেশ নিশ্চিতে ঘুমাতে পারছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নড়িয়া উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ের উদদ্বোধন করেন উপমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রতিকূল পরিবেশে লড়াকু শেখ হাসিনা যুদ্ধ করেই আজকের অবস্থায় এসেছেন। জীবনের ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। যারা লাল সবুজ পতাকার বদলে চাঁদ তারা পতাকা চায়, সেই অসুর শক্তি আবারও আগামী নির্বাচনকে ঘিরে ছোবল মারতে উদ্ধত। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে।

আওয়ামীলীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু যেমন একটি দর্শন, একটি আদর্শ ঠিক তেমনি শেখ হাসিনাও একটি দর্শন ও আদর্শের নাম। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ হতো না। ঠিক তেমনি শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা ও অবিশ্বাস্য উন্নয়ন হতো না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা নিহিত আগে বলেই দেশে কেউ সংখ্যালঘু নয়। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

একটা সময় মানুষ বলতো- ‘আওয়ামী লীগের জন্যশেখ হাসিনা অপরিহার্য।’ এখন মানুষ বলে- ‘শুধু আওয়ামী লীগের জন্যই নয়, বাংলাদেশের জন্যও শেখ হাসিনা অপরিহার্য’। বাংলাদেশের মানুষের ভাগ্য শেখ হাসিনার ভাগ্যের সাথে জড়িত। বাংলাদেশের সকল উন্নয়নই শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি ওহাব বেপারী, মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাহমিনা খাতুন শিলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইউম পাইক, আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন,সখিপুর থানার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমূখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর
6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

১ দিন ২৯ মিনিট আগে




6a1088f3b0fde-220526104851.webp
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

২ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে