চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

সরকার সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-10-2023 03:18:10 pm

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে প্রস্তুত।

তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফররত যুক্তরাষ্ট্রের (মার্কিন) প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাথে বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন করতে প্রস্তুত।’

কামাল আরো বলেন, আমাদের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আমি মনে করি, তাদের (বিএনপি) প্রতিনিধিরা নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই। আমাদের অঙ্গীকার হচ্ছে-একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠান।’

জাতিসংঘের প্রতিনিধি দল জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তাদের আশ্বস্ত করেছি যে আমাদের প্রশিক্ষিত ও দক্ষ আইনশৃঙ্খলা বাহিনী প্রার্থীদের যথেষ্ট নিরাপত্তা দিতে সক্ষম হবে।’

কামাল আরো বলেন, “আমি তাদের (পর্যবেক্ষক দল) বলেছি, আমাদের মিডিয়ার লোকজন সম্পূর্ণ স্বাধীন। তারা যেকোনো সময় যেকোনো সংবাদ প্রকাশ করে। আমরা কারো কণ্ঠরোধ করি না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের ৩ হাজারের বেশি দৈনিক পত্রিকা আছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম তো আছেই। সেখানে বিভিন্ন ধরনের খবর প্রচার করা হয়। সবাই জানে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবে।’

সফররত মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হুগস্টা, বনি গ্লিক, জামিল জাফর ও জোহানা কাও, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন আবদুল্লাহ ও মনপ্রীত সিং আনন্দ।

ব্রিফিংকালে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিএল-আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের প্রধান মো. মনিরুল ইসলাম, এডিশনাল আইজিপি মো. কামরুল আহসান ও অতিরিক্ত সচিব টিপু সুলতানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামাল আরো বলেন, ‘আমেরিকান প্রাক-মূল্যায়ন দল আমাদের ভূমিকা, দায়িত্ব, কার্যক্রম এবং নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সম্পর্কে জানতে চেয়েছিল। ইসির (নির্বাচনের সময়) সমন্বয়ের বিষয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ভূমিকা সম্পর্কে তাদের অবহিত করেছি।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন পর্যবেক্ষণে কারা আসবেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

বীর মুক্তিযোদ্ধা কামাল বলেন, তাদের (মার্কিন দলের) মূল লক্ষ্য একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা।

মন্ত্রী আরো বলেন, তারা যা জানতে চেয়েছেন তা তিনি জানিয়েছেন।

মার্কিন প্রতিনিধি দল শনিবার ঢাকায় পৌঁছেছে এবং নির্বাচন পূর্ব পরিস্থিতি মূল্যায়ন করতে ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।

ইতোমধ্যে আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন তারা।

Tag
আরও খবর