চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার পুনঃরায় দরকার - মানু মজুমদার এমপি

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 12-10-2023 10:46:05 am

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার পূনঃরায় দরকার- মানু মজুমদার এমপি


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা বিভাগের আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে উপকার ও উপকার ভোগীদের সাথে মত বিনিময় কালে নেত্রকোণা-১(কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি  প্রধান অতিথির বক্তব্যে  উপরোক্ত মন্তব্য করেন। 


বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক উপকারভোগীদের নিয়ে উপজেলা পরিষদ হল রুমে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা-১(কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। 


অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তুযেদ্ধা আমোয়ার হোসেন আজাদ, সাধারণ  সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু।


মত বিনিময় সভায় প্রধান অতিথি মানু মজুমদার এমপি সরকারের ধারাবাহিক উন্নয়নের বর্ননা দিয়ে বলেন উন্ননের ধারা অব্যাহত রাখতে, জনগনের কল্যাণে নিরলসভাবে কাজ করতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান শেখ হাসিনার সরকারকে পুনঃরায় দরকার। 


উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনকে একযোগে কাজ করার আহবান জানান। 


মত বিনিময় সভা শেষে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিশেষ ভাতা, বেদে সম্প্রদায়ের ভাতা, বেদে শিক্ষা উপ-বৃত্তি সহ বিভিন্ন ভাতার চেক উপকার ভোগীদের মধ্যে বিতরন করেন।


সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রেজাউল করিম ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস

Tag
আরও খবর