কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

হবিগঞ্জের মাধবপুরে ১২০ টি পূজা মন্ডপে সরকারী অনুদানে অনুষ্ঠিত হবে

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-10-2023 03:16:23 pm



কামরুল হাসান কাজল, স্টাফ রিপোর্টার হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের  মাধবপুর উপজেলার ১২০টি দুর্গা মন্দিরে ২২ লাখ ৮ হাজার টাকা প্রধান মন্ত্রীর সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। ১১ অক্টোবর বুধবার সকালে অনুদান বিতরণ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি।এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রাণি সম্পদ কর্মকর্তা আঃ সাত্তার বেগ, আওয়ামীলীগ সহসভাপতি জাহেদ খান, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শংকর পাল সুমন, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, সাংবাদিক আইয়ুব খান, মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, মনোজ পাল, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, মাসুদ খান, প্রমুখ।সভা শেষে প্রত্যেক পূজা কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে ১৮ হাজার ৪শ টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি।


Tag
আরও খবর