পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

পাঁচবিবিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স মারপিট করলেন যাত্রীকে



মোঃ মনোয়ার হোসেন
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় সৌরভ (২৮) ও সাব্বির হোসেন(২৮) নামে মাইক্রোবাসের ভেতরে থাকা দুই যাত্রীকে বেধরক মারপিটের অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সোর্সের বিরুদ্ধে। এঘটনায় স্থানীয়রা এগিয়ে আসলে জনগণের তোপের মুখে পড়েন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এক পর্যায়ে পাঁচবিবি গোহাটির ঐতিহ্য হোটেলে তাদের অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনসাধারণ। পরবর্তীতে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় উভয় পক্ষের লোকজনের সমঝোতার ভিত্তিতে ঘটনাস্থল ত্যাগ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বে থাকা পরিদর্শক মাহবুবর রহমানের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধারের তল্লাশী করেন। এসময় পাঁচবিবি থেকে জয়পুরহাটগামী একটি মাইক্রোবাসে পাঁচবিবি পৌর ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সুরুজ ও তার দুই সহযোগী সৌরভ (২৮) ও সাব্বির হোসেন(২৮) গাড়ীতে বসে নিজেদের গন্তব্যে যাচ্ছিলেন। এসময় শিমুলতলী এলাকায় পৌছালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাইক্রোবাসটি থামানোর জন্য বলেন। তাৎক্ষণিক গাড়ীটি না থামিয়ে একটু অদূরে থামিয়ে গাড়ী থেকে বের হতেই কোন কিছু বুঝে উঠার আগেই দুই সোর্স সৌরভ (২৮) ও সাব্বির হোসেন(২৮)কে বেধরক মারপিট করে। এসময় উভয় পক্ষে মধ্যে ধস্তাধস্তি শুরু হলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাদেরকে পাঁচবিবির গোহাটি ঐতিহ্য হোটেলে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতায় ঘটনাস্থল ত্যাগ করেন।
এসময় পাঁচবিবি থানার (এস আই) আব্দুল করিম, ( এ এস আই) রইচ উদ্দিন, রবিউল ইসলাম, পৌর কাউন্সিলর মামুন ফকির, সাবেক কাউন্সিলর আঃ হান্নান রনি সহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, শিমুলতলী এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তল্লাশী চলাকালে একটি মাইক্রোবাসকে সংকেত দিলে তারা সেটি অমান্য করে। পরে তাদের ধাওয়া করিয়ে আটকায়। একসময় তাদের সঙ্গে আমাদের অনাকাঙ্ক্ষিত ভূলবুঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আপোস মিংসার মাধ্যমে সৃষ্ট ঘটনার সমাধান করা হয়।

Tag
আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

১ ঘন্টা ৪৪ মিনিট আগে