নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ : এমপি হোসনে আরা



জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি  হোসনে আরা বলেছেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশে কোনো ধরনের অভাব-অনটন নেই। সবকিছু ঠিকঠাক মতোই চলছে। শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অতিতের সব রেকর্ড ভেঙেছে। শেখ হাসিনা দেশ চালাচ্ছেন বলেই আজ এতো উন্নয়ন।'

শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দিবসটি উপলক্ষে 'অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগে সহনশীল ভবিষ্যৎ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে সংসদ সদস্য হোসনে আরার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এমপি হোসনে আরা বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চেচামেচি করে কোনো লাভ হবে না। তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাসনে পাঠানো হয়েছে। কাজেই এদেশের সব ধরনের নির্বাচন শেখ হাসিনার অধীনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার   আর কোনোদিন বাংলার মাটিতে আসবে না।'

কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ইসলামপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হোসনে আরা আরও বলেন, 'ইসলামপুর আসন থেকে আমি এমপি পদে মনোনয়ন চাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি। নিশ্চয় মনোনয়ন দিয়ে দল আমার  কাজের মূল্যায়ন কবরে।'

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পিআইও মেহেদী হাসান টিটু প্রমুখ।




 

আরও খবর