ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে রেলী ও আলোচনা অনুষ্ঠিত

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-“ অসমতার বিরুদ্ধে লড়াই করি, 

দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি"।

এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী, ভূমিকম্প, অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীরের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বক্তব্য রাখেন। পরে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা শেষে পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ মহড়া দেখানো হয়। এ সময় উপজেলার সরকারি কতিপয় দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


আরও খবর