‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

চৌদ্দগ্রামে একটি সিএনজি চুরির মামলায় চোর চক্রের সক্রিয় ১২ সদস্য গ্রেফতার, ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা উদ্বার

চোর চক্রের সক্রিয় ১২ সদস্য গ্রেফতার, ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা উদ্বার

কুমিল্লা চৌদ্দগ্রাম  থানার একটি সিএনজি চুরির মামলার সূত্র ধরে কুমিল্লা ডিবির একটি টীম এসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন এবং এসআই/ সৈয়দ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় ১২ সদস্যকে গ্রেফতার, ০৭টি চোরাই সিএনজি, ০৬টি চোরাই অটোরিক্সা ও ০২টি মোটরসাইকেল’সহ চোরাই কাজে ব্যবহৃত বিপুল পরিমান সরন্জামাদি উদ্ধার করেন। এ সংক্রান্তে কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয় দুপুর ১২.৩০ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি টিমটি প্রথমত কোতয়ালী মডেল থানাধীন খেতাসার এলাকা হতে সক্রিয় চোর চক্রের সদস্য ০১। হেদায়েত উল্লাহ @ মনির(৩৮)কে আটক করে। তার দেওয়া তথ্যমতে কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী ইউপির গোলাবাড়ী বাজারস্থ (ধর্মনগর চৌমুহনী) হারুন ম্যানশন মার্কেট থেকে আসামী ০২।  মোঃ জালাল উদ্দিন (৪০) কে তার নিজ গ্যারেজ হতে আটক করে এবং তার জিম্মা হতে ০৬ টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।উক্ত আসামীর দেওয়া তথ্যমতে মুরাদনগর থানাধীন বাখরানগর হতে আরো ০৩ জন যথাক্রমে  ০৩। মোঃ অহিদুর রহমান @  অহিদ (৩২) ০৪। নাছির উদ্দিন (২৬) ০৫। মোঃ সোহেল (৩৫) ০৬। মোঃ তৌকির হোসেন(৩২)দেরকে একটি রেজিঃ নম্বর বিহীন চোরাই সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার করে।পরবর্তীতে অভিযানের ধারাবাহিকতায় চোর চক্রের সদস্য ০৭।মোঃ ইমদাদুল হক @ জাহাঙ্গীর (৫০)কে দেবিদ্বার থানা এলাকা থেকে এবং ০৮। আবু তাহের কে চান্দিনা থানাধীন মহিচাইল এলাকা হতে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ০৯। মোঃ রুকুনুজ্জামান (৪২), ১০। মান্নান মিয়া (৫২), ১১। মোঃ ফজলু মিয়া (৪০) এবং ১২। মোঃ বাবুল সরকার (৪৬)গনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মান্নান মিয়া(৫২) এর দাউদকান্দি মডেল থানাধীন তুজারভাঙ্গার গ্যারেজ হতে ০৩টি ব্যাটারী চালিত অটোরিক্সা এবং মোঃ বাবুল সরকার এর হোমনা থানাধীন কাশিপুরস্থ গ্যারেজ হতে ০৩টি অটোরিক্সা ও ০২টি মোটর সাইকেল এবং চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সমূহ উদ্ধার করা হয়।উক্ত চোরাই সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেল উদ্ধার সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার এসআই/ বিল্লাল হোসেন বাদী কোতয়ালী থানায় পৃথক একটি অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৬, তারিখ-১২/১০/২০২৩খ্রিঃ, ধারা-৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গাড়ী চুরি প্রতিরোধ কল্পে এই ধরনের অভিযানের পাশা-পাশি অস্ত্র, চোরাচালান ও মাদককারবারী এবং তাদের মদদদাতাদের গ্রেফতার ও সনাক্তকরণে অভিযান অব্যাহত আছে।

আরও খবর