লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্পাগাপুরে পানিতে শিশু ডুবি

দুর্গাপুরে পানিতে শিশু ডুবি

নেত্রকোনার দুর্গাপুরে খালার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আবু বকর নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের সাতাশি গ্রামে এই ঘটনা ঘটে। আবু বকর একই গ্রামের মৃত শাহ নেওয়াজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঐ গ্রামে আবু বকরের খালার বাড়ি। গতকাল বৃহস্পতিবার সেখানে বেড়াতে গিয়েছিল। আজ শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলাধুলা করার সময় একপর্যায় পাশে থাকা পুকুরে পরে যায়। পরে তার সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পাশের পুকুর থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া আজকের 'দেশচিত্র'কে বলেন, 'খেলার একপর্যায়ে সবার অগোচরে পুকুরে পড়ে পানিতে ডুবে যায় শিশুটি। অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'

আরও খবর