লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ডেস্ক


দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।


"অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে গতকাল দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র‌্যালি হয়। এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী,দুর্গাপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক,বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ,স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে মহড়া প্রদর্শন করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এতে নেতৃত্ব দেন দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. শফিকুল ইসলাম শফিক।

'সামনের দিনগুলোতে আরো জোরালো দুর্যোগ প্রতিরোধ গড়ে তোলা হবে' বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও খবর