ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়,এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা নাগেশ্বরীতে ইউএনও’র সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়: পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ ৪ মামলার আসামি আটক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ কচুয়ার ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি আশি-নব্বইয়ের দশক, সহজ জীবনের সেই সোনালি দিনগুলো শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কিনা, জানালেন শিশির মনির সালমান শাহ হত্যা মামলা গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু ‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী

শেখ হাসিনার সরকার - বার বার দরকার

Desk

‘শেখ হাসিনার সরকার - বার বার দরকার’’


এই প্রতিপাদ্যে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের বিভিন্ন হাট-বাজারে শেখ হাসিনা‘র উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করছেন এমপি মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (১৪ সেপ্টেম্বর) লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে শত শত নেতাকর্মী নিয়ে প্রচারনা শুরু করছেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ আসনে দীর্ঘদিন ধরে ত্যাগি আওয়ামীলীগ কর্মীদের নিয়ে শুরু করেছেন গণসংযোগ। সময় যতই ঘনিয়ে আসছে, ততই ঝুমা তালুকদার কে নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন তৃণমুল আ‘লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগে স্থানীয় মুক্তিযোদ্ধা, আদিবাসী জনগোষ্ঠী সহ সকল জাতিধর্ম নির্বিশেষে এই গণসংযোগে যোগদেন। ঝুমা তালুকদার এর পিতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের রাজনৈতিক ইমেজ ও তাঁর ব্যক্তি ইমেজ কে কাজে লাগিয়ে, তৃণমুল আ‘লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র গুলো তুলে ধরে নেত্রকোনা-১ আসনের বিভিন্ন এলাকায় চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নেত্রকোনা-১ আসনে অনেক প্রার্থী আলোচনায় থাকলেও জনপ্রিয়তা, সততা এবং রাজনৈতিক আদর্শের শক্তিকে কাজে লাগিয়ে প্রার্থী হিসেবে ১ম সাড়িতে রয়েছেন ঝুমা তালুকদার। এ আসনে বিএনপি‘র প্রার্থীকে পরাজিত করতে হলে, মরহুম জালাল উদ্দিন তালুকদারের কন্যা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়াারম্যান ঝুমা তালুকদার এর প্রয়োজন রয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেন, ঝুমা তালুকদার মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার কোন অহংকার নাই। উপজেলা চেয়ারম্যান হিসেবে তার মাসিক ভাতা গ্রহন না করে গরীবদের মাঝে বিলিয়ে দিচ্ছেন, উপজেলায় যা বরাদ্দ এসেছে তা সুষ্ঠভাবে বন্টন করে দিচ্ছে। 

Tag
আরও খবর