সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভায়রা,শালি ও শালকের হামলায় ১জন নিহত

নিহত বাহার ও তার এক মাএ ছেলে

ভায়রা,শালি,শালকের হামলায় বাহার নামক এক আদম ব্যবসায়ি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার(১৪অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে শান্তিনগর প্লাজার এম বাহার ওভারসিস ট্রাভেলস এজেন্সির অফিসে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী জয়নব অভিযোগ করে বলেন, বাহার তার এক বন্ধুর কাছ থেকে আমার ছোট বোনের স্বামীর জন্য কাতারের ভিসার ব্যবস্থা করেন। আজ তার ফ্লাইট হওয়ার কথা ছিল। কিন্তু কোনো এক জটিলতায় আজ ফ্লাইটটি মিস হয়। এজন্য আমার ছোট বোন ফাতেমা, তার স্বামী জাকির ও আমার ভাই ইউনুস ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর অফিসে গিয়ে তাকে মারধর করে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।



নিহত বাহার নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সাকিরপুর গ্রামের চাপড়াছি বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে। সে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে যাত্রাবাড়ীর কাজলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতো।

রমনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল উসমান মাসুম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্বজনদের মারধরে তিনি মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

আরও খবর