চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

কুড়িগ্রামে ব্র্যাকের প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত



কুড়িগ্রামের ব্র্যাক কর্মসূচির সকল পর্যায়ে প্রতিবন্ধি ব্যক্তিদের একীভূত করনের লক্ষ্যে ব্র্যাক কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিকরণ” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



রোববার (১৫ অক্টোবর) ব্র্যাক রিজিওনাল অফিস কুড়িগ্রামে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মোঃ মহসীন এর পরিচালনায় জেলার সকল কর্মসূচির জেলা প্রধানদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। 



প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান। প্রশিক্ষণে প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিকরনের গুরুত্ব, প্রতিবন্ধীতা সম্পর্কিত আইনসমুহ, প্রতিবন্ধিতার ধরন ও সনাক্তকরণের উপায়, প্রতিবন্ধীতার কারন ও প্রতিরোধের কিছু উপায়, প্রতিবন্ধি ব্যক্তি বান্ধব ভাষা, যা বলা যাবে ও যা বলা যাবে না, কথোপকথনে কিছু করনীয় ও বর্জনীয় এবং প্রবেশগম্যতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। 



প্রশিক্ষণ শেষে উন্মুক্ত আলোচনায় ব্র্যাক উইপিজি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক খালেদা সুলতানা বলেন, সত্যি কথা বলতে প্রতিবন্ধিতার ধরন, প্রতিবন্ধী ব্যক্তির সাথে কেমন আচরণ করা উচিত ইতিপূর্বে  সেই বিষয়ে আমাদের সচ্ছ ধারণা ছিলো না, এখন আমরা বুঝতে পারছি, একজন প্রতিবন্ধি ব্যক্তির সাথে কেমন আচরণ করা উচিত।  তিনি আরো বলেন আমাদের ফিল্ড লেভেল বেশির ভাগ অফিসই ভাড়া অফিস সেক্ষেত্রে প্রতিবন্ধি ব্যক্তির উপযোগী অবকাঠামো নির্মাণ করা কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, তবে এখন থেকে কর্মপরিবেশ প্রতিবন্ধি ব্যক্তি বান্ধব নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং প্রতিবন্ধী ব্যক্তি সহ সকলের সাথে জেন্ডার সংবেদনশীল ভাষার ব্যবহার ও আচরন নিশ্চিত করার জন্য উদ্যোগ নেয়া হবে। 



তিনি আরও বলেন, প্রতিবন্ধি অন্তর্ভুক্তিকরন প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। প্রশিক্ষণ গ্রহণের ফলে কর্মীদের মধ্যে সচেতনা বৃদ্ধি পেয়েছে। এমন আয়োজনের জন্য জেন্ডার জাস্টিস অ্যন্ড ডাইভারর্সিটি কর্মসূচীকে ধন্যবাদ জানাই।







আরও খবর