মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি বাছাই ক্যাম্প

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শ্রীমঙ্গল আশিদ্রোণ ইউনিয়নের শংকরসেনা গ্রামের নির্মাই শিববাড়ি মহাদেব মন্দির প্রাঙ্গণে অনুষ্টিত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত সংসদীয় হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। মৌলভীবাজারের সদর হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তীর আয়োজনে ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবির উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন আশিদ্রোণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রশাদ বর্ধন জহর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওযামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বোনার্জি, ছাত্রলীগের সাবেক সম্পাদক রাজু দেব রিটন প্রমুখ। এছাড়াও বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চক্ষু শিবিরের আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠিত ক্যাম্পে কয়েকশ' রোগী বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা নেন এবং ছানি বাছাই করে রুগীদের পরবর্তী চিকিসা সেবা প্রদান করা হয়।

Tag
আরও খবর