বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

পৃথিবীতে কাউকে বোকা বানানো সহ্জ।

আবেগী কথা বলে বলে যে মানুষটাকে বোকা বানাতে চাচ্ছেন,সেই মানুষটা আসলে বোকা নয়! সে মূলত আপনাকে ভালোবাসে বলেই আপনার সব কথাই বিশ্বাস করে।

আপনি সত্য-মিথ্যা যা বলেন,তাই মেনে নেয় বলেই যে মানুষটা কিচ্ছু বুঝে না;তা কিন্তু নয়। মানুষটা না,সবই বুঝে।শুধু আপনাকে হারাতে চায় না বলেই সে থেকে যায় আপনার সাথে।

দিনের পর দিন মানুষটাকে নিয়ে কল্পনায় হারিয়ে যান বলেই,মানুষটা যে কল্পনাকে সত্যিই ভেবে নেয়;তাও কিন্তু নয়!মানুষটা খুব ভালো করেই জানে সে আপনাকে কোনোদিনও পাবে না!তবুও মুখ বুঁজে সব সহ্য করে নেয় শুধুমাত্র আপনাকে পাশে পাওয়ার লোভে!

মানুষের আবেগ-অনুভূতি নিয়ে মজা করা মানুষ আপনি,যতই বড় মাপের খেলোয়াড় হোন না কেন;অপর পাশের মানুষটা কিন্তু ঠিকই বুঝতে পারে।শুধু আপনাকে হারানোর ভয়ে সে কিচ্ছুটি বলে না।

স্বার্থের এ যুগে একে অপরকে বোকা বানানোর খেলা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নিখুঁত খেলা। এ খেলায় যে যত বেশি মানুষকে বোকা বানিয়ে রাখতে পারবে,সে তত বড় মাপের স্বার্থক খেলোয়াড়!

আর আপনি যত বড় মাপেরই খেলোয়াড় হয়ে থাকুন না কেন,আপনাকেও কোনো একটা সময় হেরে যেতে হবে আপনার থেকেই বড় মাপের খেলোয়াড়ের কাছে!তখন যার আবেগ-অনুভূতি নিয়ে খেলেছেন,সেই মানুষটা থাকবে না।কিন্তু মনে মনে তার আবেগ-অনুভূতি,বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে এই নিগূঢ় পাপের কথা তখন ঠিকই মনে হবে আপনার!

যাকে মিথ্যা আশ্বাস দিয়ে বোকা বানাচ্ছেন ভাবছেন,সেই মানুষটা অন্তত আফসোস করবে না আপনার জন্য।কিন্তু আপনি ঠিকই আফসোস করবেন–আফসোস যে আপনাকে করতেই হবে;আর তা হয়তো আজ অথবা কাল!

লেখক: প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর