রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

২ জনের মধ্যে বিশ্বাস এবং অঙ্গীকার ঠিক থাকলে যে কোনো সম্পর্ক অটুট থাকে।

সম্পর্ক তখনই সুন্দর; যখন পরস্পর পরস্পরের Commitment ঠিক রাখে,হাজার সুযোগ থাকার পরেও পরস্পরের বিশ্বাস বজায় রাখে। 

পরস্পরের মধ্যে Commitment ঠিক থাকলে,বিশ্বাস অটুট থাকলে কোনো সমস্যাই থাকে না।সম্পর্কে সন্দেহ,রাগ-অভিমান হওয়ার কারণটাই হচ্ছে; Commitment ঠিক না রাখা,বিশ্বাস না রাখা!

পরস্পরের মধ্যে Understanding এর একটা ব্যপার আছে,পরস্পরের মনের সাথে মনের Bonding হওয়ারও একটা ব্যপার আছে। এ দুটোর কম্বিনেশনেই সম্পর্কে পরস্পরের মধ্যে এক ধরনের বিশ্বাস অতঃপর প্রতিশ্রুতির ভিত্তি তৈরি হয়।যেখানে সম্পর্কে পরস্পরের কেউই যাতে কোনো কারণে কষ্ট না পায়!আর এই বিশ্বাস এবং প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই সম্পর্ক এগিয়ে যায়,যুগের পর যুগ।

আর যখন পরস্পরের একজন কোনো কারণে তার Commitment রাখতে কিংবা বিশ্বাস রাখতে ব্যর্থ হয়,তখন অপর মানুষটা তার থেকে মুখ ফিরিয়ে নেয়!ঘৃণা কিংবা আক্ষেপে নিজেকে দূরে সরিয়ে নিতে না পারলেও,মানুষটার প্রতি কিংবা সম্পর্কের প্রতি আগের মতো গুরুত্ব কিংবা টান থাকে না বললেই চলে!

যে সম্পর্কে Commitment কিংবা বিশ্বাসের কোনো মজবুত ভিত্তিই নেই, সেখানে সম্পর্ক কেবলই দায় মাত্র!সেই সম্পর্কে একজন আরেকজনকে কষ্ট দিচ্ছে,আঘাত দিচ্ছে,বারবার একই ভুলে পুনরাবৃত্তি ঘটাচ্ছে!অতঃপর সন্দেহ,ঝগড়া,রাগ-অভিমানে সম্পর্কে তিক্ততা বাড়িয়ে যে যার মতো করে চলে যাচ্ছে!

এ যুগে সবচেয়ে কঠিন কাজ তো হচ্ছে;নিজের দিক থেকে বিশ্বস্ত এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করা!নিজের Commitment নিজের দিক থেকে ঠিক রেখে চলাটা প্রতিটি সম্পর্কে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ!

সম্পর্কে তারাই সবচেয়ে সুখী,যারা পরস্পরের কাছে বিশ্বস্ত।আর পরস্পরের কাছে পরস্পরের বিশ্বস্ততা অর্জন করতে গেলে সবার আগে নিজের Commitment ঠিক রাখতে হয়!যারা ঠিক রাখতে পারে,তাদের সম্পর্কগুলোই টিকে।আর যারা পারে না;তারা কেবল নিত্য নতুন সম্পর্ক গড়ায় ব্যস্ত থাকে,তাদের কাছে Commitment কিংবা বিশ্বাসের কোনোই Value নাই !

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর