লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্গাপুরে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

দুর্গাপুরে ধর্ষণের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার 

নেত্রকোনার দুর্গাপুরে ধর্ষণ ও নবজাতককে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলার প্রধান আসামী দুদু মিয়া (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৫ অক্টোবর) সকালে মামলার প্রধান আসামী দুদু মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (১৪ অক্টোবর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুদু মিয়াসহ চার জনের নামে ধর্ষণ ও নবজাতককে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলা সূত্র জানায়, গত ৩ এপ্রিল দুপুরে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের স্বামী পরিত্যাক্তা (২৫) নারীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী দুদু মিয়া। এরপর লোক লজ্জায় বিষয়টি গোপন রাখা হলেও অন্তঃসত্ত্বার ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে গত ১২ অক্টোবর ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে ওই নারীকে পরিক্ষা-নিরিক্ষার জন্য নিয়ে গেলে সাত মাসের অন্তঃসত্ত্বার খবর আসে।

ওই সময় পরিকল্পিতভাবে গর্ভপাতের চেষ্টা চালায় ও ভুক্তভোগী ওই নারীর শরীরে বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগ করে আসামীর পক্ষে লোকজন। পরদিন ১৩ অক্টোবর সকালে ওই নারীর পেটে ব্যথ্যা শুরু হলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ছেলে সন্তান প্রসব হয়। তবে নবজাতকের অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নবজাতকের মৃত্যু হয়। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান,এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তধীন রয়েছে।