ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু পীরগাছায় নোবেল স্কুলের প্রধান শিক্ষককে অপসারণের চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ লালপুরে এসএসসির ফলাফল ৪৪.৭৬%, শতভাগ ফেল ২ মাদ্রাসায়,এমপিও ভুক্তির আশাবাদী পানসি পাড়া দাখিল মাদ্রাসা নাগেশ্বরীতে ইউএনও’র সাথে অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়: পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ বেনাপোলে বিদেশি পিস্তল গুলিসহ ৪ মামলার আসামি আটক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ কচুয়ার ভূঁইয়ারা মানবসেবা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি আশি-নব্বইয়ের দশক, সহজ জীবনের সেই সোনালি দিনগুলো শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু রাষ্ট্রপতি নির্বাচনে গাজী নজরুল ভোট দিতে পারবেন কিনা, জানালেন শিশির মনির সালমান শাহ হত্যা মামলা গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বিষপানের তরুনের মৃত্যু ‎অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী

দুর্গাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন


দুর্গাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এসকল কাজের উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের এমপি মানু মজুমদার।

এর মধ্যে দুর্গাপুর পৌরসভায় চর মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, এম কে সিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা (লিফটসহ) ভবন, গুজিরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিরিশিরি হতে গাঁওকান্দিয়া রাস্তার নির্মাণ কাজ এবং কুমুদগঞ্জ হতে শেহরাগঞ্জ-বালিচান্দা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে, পৌর মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুছ সালাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, আওয়ামী লীগ নেতা আলী আজগর, শফিকুল ইসলাম, বিভাস সরকার, মোবারক হোসেন, বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি পাভেল চৌধুরী সহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মানু মজুমদার বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবেনা। বর্তমান সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের যে কোনো সমস্যার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি সাধ্যমত আপনাদের সমস্যার সমাধান করবো।

আরও খবর