বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা জোরদারে বসছে ৫ শতাধিক সি সি ক্যামেরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোটা ক্যাম্পাসে ৫ শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এ সংক্রান্ত সফট অবকাঠামোর একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই সিসি ক্যামেরাগুলো সিকিউরিটি সার্ভিলেন্স কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

আজ ১৬ অক্টোবর (সোমবার) সকাল ৯.১৫ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ড্রাইভ ফর এ বেটার সেফটি এন্ড সিকিউরিটি সিস্টেম’ শীর্ষক নিরাপত্তাকর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এ কথা বলেন। 

তিনি আরও বলেন, নিরাপত্তাকর্মীদের কাজের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার মধ্যে থাকতে হবে। আপনাদের ওপর যে দায়িত্ব অর্পিত আছে তা যথাযথভাবে পালন করতে হবে। ক্যাম্পাসে প্রবেশ এবং বাহির হওয়া সব দিকে নজর দিতে হবে। তিনি এই প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 

আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। এসময় আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. নাজিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘ট্রেইটস্ অব এ সিকিউরিটি গার্ড’ শীর্ষক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। রিসোর্স পারসন হিসেবে অন্যান্য সেশন পরিচালনা করেন খুলনা পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) আব্দুল কাদের বেগ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ এবং বেসরকারি সিকিউরিটি সার্ভিস জিফোর এস এর সিনিয়র ম্যানেজার ও খুলনা শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান। 

প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরীদেরকে তাঁদের ভূমিকা, দায়দায়িত্ব, বিধিবিধান ও নিরাপত্তা সংক্রান্ত আনুষঙ্গিক পেশাগত কর্তব্য বিষয়ক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসার, নিরাপত্তা হাবিলদার ও নিরাপত্তাকর্মীসহ মোট ৫৫ জন অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর