চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, ৭ বছর পর প্রধান আসামি গ্রেফতার



নারায়নগঞ্জের চাঞ্চল্যকর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা মামলার প্রধান আসামী ৭ বছর ধরে পলাতক থাকার পর গাজিপুর জেলা থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ।


মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। 



পুলিশ জানায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ার চর গ্রামের বাসিন্দা আসকর আলীকে ২০১৬ সালে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকায় তার স্ত্রী ফিরোজা বেগম এবং তার পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেন ও তার সহযোগী বন্ধুরা মিলে খুন করে পালিয়ে যায়। 


মামলা হওয়ার পর থেকে অর্থাৎ দীর্ঘ ৭ বছর পলাতক থাকা আসামী ভিকটিমের স্ত্রীর পরকীয়া প্রেমিক কুড়িগ্রামের রৌমারীর সুখেরবাতী গ্রামের মোঃ আনোয়ার হোসেন (৩৫)'কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সিনাবর খন্দকার পাড়া এলাকা থেকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। সেসময় ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। সেই মামলার ওয়ারেন্টমুলে দীর্ঘ ৭ বছর পর প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ। 



কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন বলেন, অপরাধী যতই চতুরতা অবলম্বন করুক না কেনো একদিন না একদিন তাকে আইনের আওতায় আসতেই হবে। 




আরও খবর