উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

কক্সবাজারে যৌন নিপীড়নের অভিযোগে রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের কলাতলী এলাকার শালিক রেস্টুরেন্টের মালিক নাছির উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে নারী কর্মচারীদের যৌন নিপীড়ন ও স্টাফ কোয়ার্টারে অস্ত্রধারীদের পাহারায় রেখে কর্মচারীদের নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রেস্টুরেন্টের দুজন কর্মচারী কক্সবাজার সদর থানায় মামলা করেন।


সোমবার (১৬ অক্টোবর) রাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, শালিক রেস্টুরেন্টের মালিক নাছির উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে কর্মচারীকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। মূলত দুটি অভিযোগ দেয়া হয়েছিল, তার মধ্যে নারী কর্মচারীকে নির্যাতন করার অভিযোগটি পরে প্রত্যাহার করে নেন তরুণী। এখন শালিক রেস্টুরেন্টের মালিককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


নির্যাতনের শিকার দুই কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, শালিক রেস্টুরেন্টে ২১ জন উপজাতি নারীকে নিয়োগ দিয়েছেন মালিক নাছির উদ্দিন বাচ্চু। সব নারীই বয়সে তরুণী। চাকরির শর্তে তাদের স্টাফ কোয়ার্টারে রাত্রী যাপন বাধ্যতামূলক করা হয়। আর কোয়ার্টারেই প্রতিনিয়ত যৌন নিপীড়নের পাশাপাশি শারীরিক নির্যাতন চালান বাচ্চু।


এদিকে নির্যাতিত তরুণী জানান, গত ১১ অক্টোবর অসুস্থতার কারণে তিনি ছুটি নিয়ে স্টাফ কোয়ার্টারে চলে যান। পরে ওষুধ কেনার জন্য বের হলে রেস্টুরেন্টের কর্মচারী খালেক ও আবদুল্লাহর সঙ্গে দেখা হয়। অসুস্থতার কথা জেনে তারা দুজন ফার্মেসিতে গিয়ে ওষুধ কেনেন। এর মধ্যে মালিক বাচ্চু তাদের ফোন করে রেস্টুরেন্টে নিয়ে মারধর করেন। মারধর করতে করতে তাদের নিয়ে যাওয়া হয় স্টাফ কোয়ার্টারে। সেখানেও চালানো হয় নির্যাতন। একই সঙ্গে যৌন নিপীড়ন শুরু করেন বাচ্চু। একপর্যায়ে কৌশলে পালিয়ে যান আবদুল্লাহ। সশস্ত্র পাহারার কারণে তিনি ও খালেক পালাতে ব্যর্থ হন। পরে পুলিশের সহায়তায় উদ্ধার হন।



শুক্রবার রাত থেকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেক ও আবদুল্লাহ।


আবদুল্লাহ জানিয়েছেন, শালিকের মালিক কৌশলগত কারণে উপজাতি তরুণীদের কর্মচারী হিসেবে নিয়োগ দেন। এসব নারীকে স্টাফ কোয়ার্টার নামের বন্দিশালায় নিয়ে গিয়ে প্রায়ই চালানো হয় যৌন নিপীড়ন। একই সঙ্গে বিভিন্ন হোটেলে পাঠিয়ে যৌনবৃত্তি করতে চাপ প্রয়োগও করা হয়। মূলত তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করার জের ধরে তাকে ও আবদুল্লাহকে মারধর করা হয়েছে।


তিনি জানান, উপজাতী তরুণীকে প্রথমে নির্যাতন করা হয়েছে যৌনবৃত্তিতে বাধ্য করার জন্য। এতে অসুস্থ হয়ে সে ওষুধ কিনতে গেলে তাদের সঙ্গে দেখা হয়। এটা জেনে মালিক মনে করেছেন, সে কৌশলে পালিয়ে যাচ্ছে। আর তাকে সহযোগিতা করছে তারা দুজন। মূলত এর জের ধরেই তাদের নির্যাতন করা হয়েছে।


এ ঘটনার প্রতিবাদে শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কক্সবাজার হোটেল রেস্তোরাঁ শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। এতে শালিকের কর্মচারীরাও অংশ নেন।


মানববন্ধনে দ্রুত বাচ্চুকে গ্রেফতারের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে জিম্মি থাকা শ্রমিকদের নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।


অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত শালিক রেস্টুরেন্টের মালিক নাছির উদ্দিন বাচ্চুর ফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি তিনি।



বিষয়টি খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি নাইমুল হক চৌধুরী টুটুল।



তিনি বলেন, ‘এ ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম। শরীরে আঘাতের যে চিহ্ন দেখেছি তা অমানবিক। আহত ও অন্য কর্মচারীদের সঙ্গে সমিতির পক্ষে আলাপও করা হয়েছে। বিষয়টি নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর