গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে শেখ রাসেলের জন্মদিন পালিত





কুড়িগ্রামের ফুলবাড়ীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ। শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। 

সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও সিব্বির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এরপর একটি রেলি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। 

সকাল সাড়ে ৯ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, কোষাধ্যক্ষ প্রভাষক জাকারিয়া মিঞা, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল। এরপর দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মঞ্জুরুল ইসলাম। সবশেষে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।  

01784751350

আরও খবর