বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের লোগো ও ওয়েবসাইট প্রকাশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলনের লোগো এবং ওয়েবসাইট উদ্বোধন করা হলো ।আজ বুধবার বিকেলে (১৮ অক্টোবর ২০২৩) প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সম্মেলনের লোগো ও ওয়েবসাইট উদ্বোধন করেন কনফারেন্সের চিফ প্যাট্রন ও উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। 


এ সময় উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর মতো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামনস্ক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটা পরিবেশ চাই যেখানে জ্ঞানের চর্চা হবে, গবেষণা হবে। সে লক্ষ্য নিয়ে আমরা শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনকে মুলনীতি ধরে সামনে এগিয়ে যাচ্ছি।


তিনি আরও বলেন, আমাদের ওয়েবসাইটে সম্মেলন সংক্রান্ত সকল বিষয় বিস্তারিতভাবে বলা হয়েছে। আমি দেশি ও বিদেশি সকল গবেষক, জ্ঞানী গুণীদের সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানাই।


তৃতীয় আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলনের ওয়েবসাইট হলো: https://www.3rd-ichss.jkkniu.edu.bd/


সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব তানিয়া আফরিন তন্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান ও সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ড. জিল্লুর রহমান পল। এছাড়া কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জীসহ বিশ্ববিদ্যালয়ের নানা স্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।



আরও খবর