পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম দেশসেরা


মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ওয়ারেন্ট তামিলে সারাদেশে এবারও জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই প্রথম স্থান অর্জন করেছেন। যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। এ অর্জনে আনন্দিত জেলা পুলিশ ও জয়পুরহাটবাসী।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক ক্রাইম কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ সময় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

দেশসেরা জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম
দেশসেরা জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম
রাঙামাটিতে শিল্পীর তুলির ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে
এ কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের প্রধানরা। এছাড়াও আইনশৃঙ্খলা উন্নয়ন সূচকে সারা বাংলাদেশে ‘গ’ ক্যাটাগরিতে জয়পুরহাট জেলা বরাবরের মতো প্রথম স্থান অক্ষুণ্ন রেখেছে।

মোহাম্মদ নূরে আলম জয়পুরহাটে পুলিশ সপার হিসেবে যোগদান করার পর থেকে জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলার বিভিন্ন এলাকায়, স্থানীয় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) টিমের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছিলেন। এর ফলে মাদক উদ্ধারসহ মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। যার ফলশ্রুতিতে সারাদেশে এবারও মাদক, জিআর, সিআর ও সাজা তিনটি ক্যাটাগরিতেই ওয়ারেন্ট তামিলে প্রথম স্থান অর্জন করেছেন জয়পুরহাট জেলা পুলিশ।

জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, জেলা পুলিশ সবসময় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সবসময় করবে। ছোট জেলা হিসেবে অন্য জেলাগুলোর সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে এই অর্জন জয়পুরহাট জেলার জন্য বিরাট সম্মানের। জেলার সকল অফিসার এবং ফোর্সরা আন্তরিক ভাবে কাজ করেছে বলেই এই অর্জন সম্ভব হয়েছে।

Tag
আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

১ ঘন্টা ৪৩ মিনিট আগে