দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

নাটোরের সিংড়ায় কিশোরী স্বাস্থ্য সুরক্ষা সমাবেশ

সিংড়া(নাটোর)প্রতিনিধি:নাটোরের সিংড়া উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বয়ঃসন্ধিকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটায় দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত সমাজ’ এর সভাপতি আরিফা জেসমিন কনিকা। সমাবেশে বক্তারা বলেন, পিরিয়ড হচ্ছে কিশোরী বয়সে স্বাভাবিক শরীর বৃত্তিয় প্রক্রিয়া। সচেতনতা সৃষ্টির ফলে এখন আর এটি ট্যাবু নয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে মাত্র ৩০ শতাংশ নারী স্বাস্থ্যসম্মত স্যানেটারি ন্যাপকিন ব্যবহার করেন। স্যানেটারি ন্যাপকিন যথাযথভাবে ব্যবহার করা হলে ৯০ শতাংশ সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে পারেন। জরায়ুর পরিচ্ছন্নতার স্বাস্থ্যবিধি অনুসরণ করা হলে জরায়ু ক্যান্সার, রক্তে জীবানুর সংক্রমন অনায়াসে প্রতিরোধ করা সম্ভব। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী এবং মেঘনা গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজের সিনিয়র এজিএম কাজী মুহাম্মদমুহিউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। সমাবেশে বয়ঃসন্ধিকালীন কিশোরী স্বাস্থ্য বিধি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন সিংড়া গাইনী বিশেষজ্ঞ ডাঃ রুবিয়া খাতুন ও ডাঃ ফারজানা রহমান দৃষ্টি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী আক্তার প্রমুখ। অনুষ্ঠানে ফ্রেশ অনন্যা’র সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

Tag
আরও খবর