সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রাঙ্গাবালীতে নিষিদ্ধ ২৫ হাজার মিটার জাল জব্দ

মা ইলিশের প্রজনন মৌসুম নিশ্চিত করতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদী ও সাগর মোহনায় এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রশীদ জানান, রাঙ্গাবালী উপজেলার গহীনখালী, চরমোন্তাজ, সোনারচর, কলাগাছিয়া ও চরকাশেম এলাকা সংলগ্ন বুড়াগোরাঙ্গ নদী, তেতুলিয়া নদী ও সাগরের মোহনায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ২০ হাজার মিটার সুতার জাল, ৫ হাজার মিটার চরঘেরা জাল, ১টি বেহুন্দী জাল ও ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। 

পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

আরও খবর